সপ্তাহের প্রথম কার্যদিবস (২৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট এল্যায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এম.এল. ডাইংয়ের ২২ কোটি ৪৯ লাখ টাকার।
১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইটি কনসালটেন্টস লিমিটেড ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, মালেক স্পিনিং মিলস্ পিএলসি এবং টেকনো ড্রাগস পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.