আইইউবিতে শেখ মোরসালিনের হাত থেকে পিএস ফাইভ পুরস্কার নিলেন সাকিবুল

বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য নগদের মাসব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এর শিক্ষার্থীদের নিয়ে প্রাণবন্ত অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশনের আয়োজন করেছে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘কুইজে রিচার্জে খেলা হবে নগদে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মোরসালিন আইইউবিতে শিক্ষার্থীদের সঙ্গে ফুটবলভিত্তিক বিভিন্ন কুইজ ও মজার চ্যালেঞ্জে অংশ নেন। সঠিক উত্তরদাতারা তাৎক্ষণিকভাবে আকর্ষণীয় উপহার জিতে নেন। পুরো আয়োজনজুড়ে ছিল ফুটবল উন্মাদনা, দর্শকদের উৎসাহ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নগদের ক্যাম্পেইনে আজকের পিএস ফাইভ বিজয়ী মো. সাকিবুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মোরসালিন।

রিচার্জ ক্যাম্পেইনে গেমিং কনসোল পিএস ফাইভ জিতে নেন ঢাকার বনশ্রীর আইটি ইঞ্জিনিয়ার মো. সাকিবুল ইসলাম। তিনি বলেন, “আমি যে আজ কতটা খুশি, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার বহুদিনের স্বপ্ন একটা পিএস ফাইভের, এই স্বপ্ন যে এভাবে পূরণ হবে সেটা কখনো ভাবতেও পারিনি। আমি অনেক খুশি, অনেক আনন্দিত এবং নগদের প্রতি কৃতজ্ঞ।”

কুইজ আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে বিশেষ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনও পরিচালনা করেছে নগদ। বিশ্বকাপ চলাকালীন নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তার বেশি যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করে যেকোনো ফুটবলপ্রেমী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন।

জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মোরসালিন এ সময় বলেন, “এই ক্যাম্পেইনের আরও একটি আকর্ষণীয় পুরস্কার হলো দেশের বাইরে গিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা লাইভ দেখার সুযোগ। একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, গ্যালারিতে লাল-সবুজের সমর্থকদের উপস্থিতি মাঠে আমাদের অনুপ্রেরণা জোগায়। নগদ যেভাবে ভক্তদের সরাসরি আমাদের সমর্থন করার এই অসাধারণ সুযোগ করে দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। বিজয়ীকে অভিনন্দন এবং নগদকে ধন্যবাদ।”

নগদ দেশের তরুণ প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এক মাসব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশনেরও আয়োজন করেছে। দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কলেজে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনপ্রিয় ক্রীড়া ইনফ্লুয়েন্সারের অংশগ্রহণে শিক্ষার্থীদের কাছে ‘কুইজ শো’ এবং এমএনও ক্যাম্পেইনের বার্তা পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি ফুটবল ও প্লে স্টেশন-৫ গেমিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য গোটা ক্যাম্পেইনজুড়ে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি, রিস্টব্যান্ডসহ আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.