লেনদেনের শীর্ষে টেকনো ড্রাগ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৪৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম , লাফার্জহোলসিম বাংলাদেশ , ব্র্যাক ব্যাংক , বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক পিএলসি এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.