৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে রাজধানীর বনানী ডিওএইচএস থেকে আটক করা হয়। তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আগের দিন চট্টগ্রামে গিয়েছিলেন দলের স্থানীয় বিরোধ মেটাতে। মোজাফফর হোসেন সে সময় সেনাবাহিনীর মেজর ছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.