সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫টাকা ৮ পয়সা বা ৭ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ২৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর ৫দশমিক ৪৮ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জি কিউ বলপেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল এবং সি এন্ড এ টেক্সটাইলস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.