সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১১ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯১৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’সূচক ১ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩১ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৫৭ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.