সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে উসমানিয়া গ্লাস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ জুলাই থেকে ০৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

‎সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৩৮ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়ায় ৭০ টাকা ২০ পয়সা।

‎দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এমারল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ৪৯ শতাংশ।‎

‎তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩২ দশমিক ৫৯ শতাংশ। ‎

‎তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সিএপিএম ইসলামিক মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, অ্যাটলাস বাংলাদেশ, জিল বাংলা, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, সি পার্ল বিচ ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.