সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ জুলাই থেকে ০৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

‎সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩ দশমিক ১০ শতাংশ।

‎লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ২৪ শতাংশ।

‎তৃতীয় স্থানে রয়েছে আইটি কনসালট্যান্টস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ০৪ শতাংশ।

‎এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ফার ইস্ট নিটিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইপিডিসি, ডমিনোজ স্টিলএবং সামিট অ্যালায়েন্স পোর্ট।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.