দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ জুলাই থেকে ০৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে অবস্থান করেছে ফাস ফাইন্যান্স লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৪ দশমিক ২৯ শতাংশ কমেছে।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৫৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের দর কমেছে ৯ দশমিক ৫৯ শতাংশ।
সাপ্তাহিক দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মাইডাস ফাইন্যান্স, বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, সিঙ্গার বিডি, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ও বেক্সিমকো।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.