দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে ফান্ডটির শেয়ার দর আগের কার্যদিবসের ৪ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে তসরিফা ইন্ডান্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.