ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরিয়ে দিলো সরকার

বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর পদ থেকে মো. জাকির হোসেন চৌধুরী-কে সরিয়ে দিয়েছে সরকার। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ মাস আগেই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-এর কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ডেপুটি গভর্নর পদে নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে ৩ বছরের জন্য ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার। সেই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদের সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই তার চুক্তি বাতিল করল বর্তমান সরকার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.