সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ নামে এই তিনটি বইয়ের সমন্বয়ে একটি করে সেট সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয় এই নির্দেশনাপত্রটি বাতিল করেছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
জানা গেছে, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ’ নামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নির্দেশনাপত্র দেয়। সেখানে ওপরের তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল।
প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে দলীয় বিশেষ ব্যক্তিদের ওপর লেখা বই কিনতে নির্দেশনা দেওয়া হয়েছিল। এসব বই বিক্রি নিয়ে অর্থ লোপাটের অভিযোগও উঠেছিল ওই সময়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.