শিশু আয়াত হত্যায় আসামি আবিরের ফাঁসি

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার পর খণ্ড-বিখণ্ড করে মরদেহ সাগর পাড় ও খালের পাশে ফেলে দেওয়ার মামলায় প্রতিবেশী আবির আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস বুধবার এ রায় ঘোষণা করেন।

সাড়ে তিন বছর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর নিখোঁজ হয় চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার ওই শিশু। এ ঘটনায় ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটির পরিবার। পরে পরিবারের আবেদনে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, শিশুটিকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন তাদের বাসার ভাড়াটে বাসিন্দা মো. আবির। ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি আবির হত্যার কথা স্বীকার করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জালাল উদ্দিন বলেন, শিশু খুনের মামলায় ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.