আমরা আমাদের অর্থনীতির ভাবনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। সেই ভাবনা থেকে সীমিত সম্পদের মধ্যে সবার জন্যই এই বাজেট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর সচিবালয় এলাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির নতুন সরকার ক্ষমতায় আসার মাস চারেক পর দেওয়া এ বাজেটের বিষয়ে সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, “সবার জন্য ‘ইনক্লুসিভ’ বাজেট করতে হয়েছে। গত দেড় দশক আমাদের অর্থনীতি ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি। কিছু মানুষের অর্থনীতি। নির্দিষ্ট কিছু মানুষকে, একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, “এবারের বাজেট ভিন্নধর্মী বাজেট; প্রেক্ষাপট ভিন্ন। ভাবনা-দর্শন ভিন্ন। দেড় দশকে দেশের ভিতরে বড় ধরনের পরিবর্তন হয়েছে দেশে। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে। একটার পর একটা ঘটনা ঘটছে। এখন চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ।
তিনি বলেন, “এমন বিশ্ব প্রেক্ষাপটে আমাদের চ্যালেঞ্জ আরও বেশি। আর এই প্রেক্ষাপটেই সবাইকে বাঁচিয়ে রেখে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেট দেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন,বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.