দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার ও কাপড় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে রাজধানীর টিএনটি মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মসূচির আওতায় টিএনটি মাঠ ছাড়াও শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ, আয়ুর্বেদিক কলেজের বিপরীত পাশ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড বাসস্টপ এবং ফুজি ট্রেড সেন্টারের সামনে দুস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করা হয়।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দক্ষিণের কর্মসূচির স্থানগুলোর মধ্যে রয়েছে জোড়পুকুর খেলার মাঠ, মির্জা আব্বাসের বাসভবনের সামনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাংলাবাজারে যুবদল কার্যালয়, ধোলাইখাল লিংক রোড, মিয়া ভাইয়ের বাড়ি এলাকা, যাত্রাবাড়ী চৌরাস্তা (শহীদ ফারুক সড়ক), জুরাইন রেলগেটের কাছে বিক্রমপুর প্লাজার সামনে, সাত মসজিদ রোড এবং ধানমন্ডি ৫/এ বাসস্ট্যান্ড।
বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.