সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিসিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪ পয়সা বা ৮ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্সুরেন্স, টেকনো ড্রাগ, ইসলামী ইন্সুরেন্স, শাইনপুকুর সিরামিক্স, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.