সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৪৯ নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ আজ অনুষ্ঠিত হবে।

রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

শপথের বিষয়ে গতকাল শনিবার জাতীয় সংসদ সচিবালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এর আগে, গত ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর দিন সন্ধ্যায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত এই ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য রয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.