২৯ দিনে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩.০০২ বিলিয়ন)- যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

শুধুমাত্র ২৯ এপ্রিল একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

জানা গেছে, ২০২৫ সালের এপ্রিলের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের এপ্রিল মাসে ২৯ দিন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৫ দশমিক ১ শতাংশ।

অপরদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত) মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৯২১ কোটি ডলার (২৯.২১ বিলিয়ন), যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৪৩৯ কোটি ৩০ লাখ ডলার। এ হিসাবে অর্থবছরের এ পর্যন্ত রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৮ শতাংশ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.