স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে ইসির বৈঠক চলছে

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ বৈঠকের কথা জানিয়েছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.