বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর রিসার্চ সেমিনার-৬১ আজ (২৬ নভেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে “Technical Analysis and Capital Market Predictability: An Economic Machine Learning Investigation” – শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম-এর প্রভাষক জনাব গৌরব রায়।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগের উপ-পরিচালক মো. নাঈম দেওয়ান ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. ফজলুল হক। আলোচকগণ রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন।
ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার উৎকর্ষতা সাধনের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৬১ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.