সূচকের পতনে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ অক্টোবর) সূচকের পতনে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৫ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

একই সময়ে ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৪৬ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৫ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫ দশমিক ০৬ পয়েন্টে।

ডিএসইর ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৩২ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনে মোট ৫ কোটি ৫৫ লাখ ২৯ হাজার ৫০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময়ে মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৪৯ হাজার ৬৩৫টি।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৮টির দর বেড়েছে এবং ২৫৫টির দর কমেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.