সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ এবং স্পনসর ও পরিচালকদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ২২ টাকা ৪৩ পয়সা।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের হিসাববছরে এ পরিমাণ ছিল ৩ টাকা ৩১ পয়সা।

আগামী ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.