মিটিং-ফোনকল রেকর্ড করে এআই নোট বানাবে বয়া নোট্রা

মিটিং, ফোনকল, সাক্ষাৎকার কিংবা লেকচারের গুরুত্বপূর্ণ কথোপকথন রেকর্ডের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে নোটে রূপান্তরের সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে বয়া নোট্রা অল-এরাউন্ড রেকর্ডিং এআই ভয়েস রেকর্ডার। দেশের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাজারে এসেছে এআই-ভিত্তিক নোট তৈরির এই ডিভাইস।

বোয়া নোত্রায় রয়েছে অ্যাম্বিয়েন্স, ফোন কল ও ব্লুটুথ—এই তিন ধরনের রেকর্ডিং মোড। ডিভাইসটিতে দুটি এমইএমএস মাইক্রোফোন ও একটি ভিপিইউ সেন্সর রয়েছে, যা সর্বোচ্চ ১০ মিটার দূরত্ব থেকেও অডিও ধারণ করতে পারে। এ ছাড়া এআই-চালিত নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডের শব্দ সর্বোচ্চ ৩০ ডেসিবেল পর্যন্ত কমিয়ে রেকর্ডিংকে আরও স্পষ্ট করতে সহায়তা করে।

ডিভাইসটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য এআই-ভিত্তিক স্মার্ট ফিচার। ১৪০টিরও বেশি ভাষায় অডিওকে লেখায় রূপান্তর করতে পারে বোয়া নোত্রা। পাশাপাশি মিটিং বা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সারমর্ম, করণীয় তালিকা ও মাইন্ড ম্যাপ তৈরি করতে পারে এটি।

এতে রয়েছে স্পিকার শনাক্তকরণ, এআইকে প্রশ্ন করার সুবিধা এবং ৬০টিরও বেশি টেমপ্লেট। ফলে দীর্ঘ মিটিং, আলোচনা বা সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত গুছিয়ে নেওয়া যায়।

স্টোরেজের ক্ষেত্রে ডিভাইসটিতে রয়েছে ৬৪ জিবি লোকাল স্টোরেজ এবং আনলিমিটেড ক্লাউড স্টোরেজ। এতে সর্বোচ্চ ১১৫ ঘণ্টা পর্যন্ত কল রেকর্ড করা যায়। রেকর্ড করা ফাইল এমপিথ্রি, ওয়েভ, টেক্সট, ডকএক্স, পিডিএফ, মার্কডাউন ও জেপিইজি-সহ বিভিন্ন ফরম্যাটে রপ্তানি করা যায়।

মাত্র ৪৫ গ্রাম ওজনের বয়া নোট্রার রয়েছে ম্যাগনেটিক ও আল্ট্রা-পোর্টেবল ডিজাইন। ফলে এটি সহজেই স্মার্টফোন, ল্যাপটপ বা হোয়াইটবোর্ডে সংযুক্ত করা যায়। ম্যাগসেফ সমর্থনের পাশাপাশি নন-ম্যাগসেফ ডিভাইসের জন্য এতে ম্যাগনেটিক রিংও দেওয়া হয়েছে।

একবার চার্জে ডিভাইসটি সর্বোচ্চ ২৪ ঘণ্টা রেকর্ডিং করতে পারে। স্ট্যান্ডবাই সময় সর্বোচ্চ ৩৬৫ দিন। চার্জ দেওয়ার জন্য রয়েছে ইউএসবি-সি সুবিধা। নিরাপত্তার জন্য এতে এইইএস-২৫৬ এনক্রিপশন ও টিএলএস ১.৩ সিকিউরিটি সাপোর্ট রয়েছে।

বাংলাদেশের বাজারে বয়া নোট্রার মূল্য ১৫ হাজার ৯০০ টাকা। এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ ডিভাইসটি গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে পাওয়া যাচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.