ইরান যুদ্ধ শেষ করতে শি ও পুতিনের সাহায্য চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় তিনি সাংবাদিকদেরকে এ কথা জানিয়েছেন।

কোয়াড ও আসিয়ান সম্মেলন শেষে ম্যানিলা থেকে চীনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি অ্যাপেক সম্মেলনে অংশ নিবেন। ওই সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন কি-না?

জবাবে ট্রাম্প জানান যে, সুযোগ পেলে পুতিনের সঙ্গে বৈঠক করার চেষ্টা করবেন। ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানার প্রচেষ্টায় যুক্ত হয়ে জোরালো ভূমিকা পালনের জন্য তিনি প্রেসিডেন্ট শি এবং প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানাবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.