আমরা টেকনোলজিসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০.২৫  শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ১৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ১২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৪৬ পয়সা।

হাইকোর্টের অনুমতি সাপেক্ষে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, ভেন্যু ও রেকর্ড তারিখ নির্ধারণ করবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.