পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪ টাকা ৯৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ৮৬ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১১ টাকা ৭৩ পয়সা।
বেক্সিমকো ফার্মার লভ্যাংশ ঘোষণা
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ১৬ টাকা ৭৪ পয়সা, যা আগের বছরে ছিল ৯ টাকা ৪৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৪ টাকা।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের প্রথম ৯ মাসেই গত বছরের ১২ মাসের আয়কে স্পর্শ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। গত হিসাববছরে (২০২৪-২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ১৫ টাকা ৫৬ পয়সা, চলতি (২০২৫-২০২৬) হিসাববছরের প্রথম ৯ মাস তথা জুলাই’২৫ থেকে মার্চ’২৬ পর্যন্ত সময়ের মধ্যেই কোম্পানিটি ১৫ টাকা ৫৬ পয়সা আয় করতে সক্ষম হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.