সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১৪৩ টাকা ৫০ পয়সা। আগের কার্যদিবসে শেয়ারটির দর ছিল ১৫৮ টাকা ৫০ পয়সা।
দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৩৪ শতাংশ। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২০ টাকা ২০ পয়সা।
তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে ৬ দশমিক ৬২ শতাংশ। দিন শেষে ইউনিটটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩৯ টাকা ৫০ পয়সা।
দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—গোল্ডেন সন, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রিমিয়ার লেদার, ফ্যামিলি টেক্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড এবং এপেক্স স্পিনিং।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.