দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮৩ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯১ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.