ইসরায়েলি হামলায় ২ ইরানি সেনা নিহত
ইসরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি।
মঙ্গলবার তেহরানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।…