ইসরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি।
মঙ্গলবার তেহরানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনরত অবস্থায় তারা নিহত হন। সোমবার হামলা চালানোর পর ইরানি সামরিক বাহিনীর হতাহতের এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.