যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় যাত্রীর মারধরে মো.আরিফ (২৬) নামে এক বাসচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা বাস স্ট্যান্ডে কিরণমালা পরিবহনের চালকের সঙ্গে যাত্রীর মারধরের ঘটনা ঘটে। নিহত বাসচালক আরিফ শেরপুর…

বিশ্বে করোনায় আরও ১৭২৮ জনের মৃত্যু, শনাক্ত ৭ লাখ ৩৪ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১ হাজার ৭২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ২২৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৭ হাজার ৭৮২ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে…

পেলোসির সফর: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চীনের তলব

কড়া হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে বেইজিং-এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) রাতে পেলোসি তাইপে অবতরণের পরই ক্ষুব্ধ…

পেলোসির সফর: তাইওয়ানের আকাশসীমায় চীনের ২১ যুদ্ধবিমান

চীন বারবার সতর্ক করার পরও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বিতর্কিত তাইওয়ান সফরে গিয়েছেন। এর জের ধরে মঙ্গলবার (০২ আগস্ট) তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে উড়েছে ২১ চীনা যুদ্ধবিমান। এটি চলতি বছরে চীনের তৃতীয় বৃহৎ…

তাইওয়ানে সামরিক অভিযানের ঘোষণা চীনের

দফায় দফায় হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে মোটেই সহজভাবে নেয়নি চীন। ন্যান্সির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে চীনের প্রতিরক্ষা…

বিচারকদের সততা-নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করতে হবে: রাষ্ট্রপতি

দেশের মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিচারকদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান…

জাতীয় শোক দিবস উপলক্ষে রূপালী ব্যাংকের মাসব্যাপী কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর…

চীনের লাগাতার হুমকির মধ্যেই তাইওয়ানে পৌঁছালেন মার্কিন স্পিকার

চীনের দফায় দফায় হুঁশিয়ারির মধ্যেই তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) তাইওয়ানের রাজধানী তাইপে বিমানবন্দরে তাকে বহনকারী…

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫ টাকা

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৫ টাকা কমিয়ে এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজির দাম নির্ধারণ করেছে ১ হাজার ২১৯ টাকা। মঙ্গলবার (২ আগস্ট)…

অর্থনীতিতে স্বস্তি: রেমিট্যান্সের পর রপ্তানিতেও বড় উল্লম্ফন

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মতো রপ্তানি আয়েও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩৯৮ কোটি ৪৮ লাখ (প্রায় ৪ বিলিয়ন) ডলারের বিদেশি মুদ্রা দেশে এনেছেন রপ্তানিকারকরা, যা গত বছরের…