গ্রাহকদের আরও আধুনিক, সহজ ও মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে যমুনা ব্যাংক পিএলসির কামারপাড়া শাখা।
রোববার (৩০ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
শাখাটির স্থানান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে ব্যাংকের পার্শ্ববর্তী শাখাসমূহের ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত গ্রাহক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন ও সুবিধাজনক স্থানে কামারপাড়া শাখার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.