দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে। এ সময় ২৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে। মঙ্গলবার (১৮ অক্টোবর)…

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত: পাইলটসহ নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ৬ জন নিহত হয়েছেন। কেদারনাথ শহরের কাছে তীর্থযাত্রীদের বহনকারী ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে…

‘শুধু পার্বত্যাঞ্চল নয়, জঙ্গিরা যেখানে সুযোগ পায় সেখানেই ক্যাম্প গড়ে তোলে’

শুধু পার্বত্যাঞ্চলেই নয়, জঙ্গিরা যেখানে সুযোগ পায় সেখানে দেশ ও সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ক্যাম্প গড়ে তোলে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মঙ্গলবার (১৮ অক্টোবর) সচিবালয়ে শেখ রাসেল দিবস…

মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু রোগী বাড়বেই: স্বাস্থ্যমন্ত্রী

এডিস মশার লার্ভা নিধনে সিটি কর্পোরেশনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, মশা নিধন না করা গেলে পরস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু রোগী বাড়বেই।…

যুদ্ধ থামান, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করুন: শেখ হাসিনা

যুদ্ধ এবং খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে ও সবার কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিশ্বের ৮০ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে…

ইসরাইল অস্ত্র দিলে সম্পর্ক খারাপ হয়ে যাবে: রাশিয়ার হুঁশিয়ারি

ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে ইসরাইলকে হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেনকে ইসরাইল অস্ত্র দিলে রাশিয়া-ইসরাইল সম্পর্ক অনেক খারাপ হয়ে যাবে বলেও জানান তিনি। এ ব্যাপারে টেলিগ্রামে মেদভেদেভ বলেছেন,…

আবারও বাড়ি ছেড়েছেন মরিয়মের মা

খুলনার বহুল আলোচিত রহিমা বেগম আবারও স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন। চলে গেছেন অজ্ঞাত স্থানে। তবে এবার আর তার সন্তানরা কেউ খোঁজাখুঁজি করছেন না। এদিকে রহিমা বেগম প্রতিপক্ষকে ফাঁসাতে এর আগেরবার স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে তার ছেলে মো. মিরাজ আল…

আর্থিক প্রতিষ্ঠানের আমানতের সুদহার পরিবর্তন করেনি বাংলাদেশ ব্যাংক

চলতি বছরের এপ্রিলে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে আমানত সংগ্রহ ও ঋণ বিতরণে সর্বোচ্চ ১১ শতাংশ সুদ হার বেধে দেয় বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠানগুলো ৮ শতাংশ সুদে আমানত সংগ্রহ করতে পারবে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। এটি…

তাকসিমের দুর্নীতি খতিয়ে দেখতে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের চিঠি

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে কয়েকটি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নথিপত্র তলব করে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।…

ভাসানচরে পৌঁছেছে আরও ৯৬৩ রোহিঙ্গা

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে চতুর্দশ ধাপে পৌঁছেছে আরও ৯৬৩ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌দাঁড়ালো ৩০ হাজার ৭৯ জনে। সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৫ টার দিকে কক্সবাজার থেকে নৌবাহিনীর…