এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৭ জন রোগী। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত ডেঙ্গু বিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। আর এ সময় পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৮৩০ জন।
এর আগে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। এ বছর রোগটিতে মারা যান ৫৭৫ জন।
এ ছাড়া ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.