দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, দুই শিশুসহ নিহত ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজার সংলগ্ন শিবপুর এলাকায় এ…

রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের ব্যাংক ম্যানেজারের আপিল খারিজ

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোর আপিল খারিজ করে সাজা বহাল রেখেছেন দেশটির আদালত। তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরিসংক্রান্ত একটি মামলায় দণ্ডপ্রাপ্ত। সম্প্রতি…

‘পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার’  

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা…

ঈদের আগে ডলারের চাহিদা কমেছে খোলাবাজারে

গত সেপ্টেম্বরের শুরুর দিকে দেশে খোলা বাজারে ডলারের সর্বোচ্চ রেকর্ড বিক্রয়মূল্য ছিল ১২০ টাকা। এ সময় ডলারের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এরপরে ডলারের দাম ধারাবাহিকভাবে কমতে থাকে। যেকোনো ঈদের আগে ও পরে ডলারের ব্যাপক…

‘শনিবার ঈদ’ বক্তব্য সংশোধন করলো আবহাওয়া অধিদপ্তর

শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে দেওয়া বক্তব্য সংশোধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রথমে তারা শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করে বলেছিল- শুক্রবার (২১ এপ্রিল) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। বুধবার (১৯ এপ্রিল) রাতে সেই স্থানাঙ্কের…

বজ্রসহ বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

দেশের তিন বিভাগ ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেটে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া…

নির্মাতা শহীদুল হক খান আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান নির্মাতা শহীদুল হক খান মারা গেছেন। বুধবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে…

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘর কবরস্থান এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।…

ইয়েমেনে যাকাত আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৮৫

ইয়েমেনে রাজধানী সানায় যাকাতের অর্থ বিতরণের সময় মারাত্মক পদদলনের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া পদদলিত হয়ে আহত হয়েছেন ৩২২ জন। চলমান রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের অর্থ…

পদ্মা সেতু দিয়ে বাইক চলাচল শুরু

দীর্ঘ সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর স্বপ্নের পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৫টা ৫৫ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে শুরু হয় সেতুতে মোটরসাইকেল চলাচল। পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে…