কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচজন। মৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা…

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ…

আজ শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে যোগ…

ট্রলারে হাত-পা বাঁধা ১০ মরদেহের পরিচয় মিলেছে

কক্সবাজারের নাজিরারটেক এলাকায় ভাসমান ট্রলার থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া ১০ জনের পরিচয় জানা গেছে। নিহত সবাই মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা। ডুবে যাওয়া ট্রলারের মালিক মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বাসিন্দা সামশুল আলম। নিহত ব্যক্তিদের মধ্যে…

ব্যাংক লেনদেন সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩টা

টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) খুলছে ব্যাংক। এখন থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে রমজান মাসে ব্যাংকে লেনদেন চলছিলো সকাল সাড়ে ৯টা থেকে…

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট নাগাদ এ ভূমিকম্প…

ঢাকায় আরও ৪ জনের করোনা

মহামারি করোনাভাইরাসে আরও ৪ জন রোগী শনাক্ত হয়েছেন, যারা সবাই ঢাকার বাসিন্দা। এই সময় দেশের আর কোথাও করোনায় আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যায় নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও…

রাষ্ট্রপতির আগমনে স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করবেন মো. সাহাবুদ্দিন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষ্যে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার…

কক্সবাজারে ভাসমান ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ভাসমান একটি ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নামহীন ওই ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে নিয়ে আসার পর কোল্ড স্টোর চেক করতে গিয়ে মরদেহ শনাক্ত করেন স্থানীয়রা। রোববার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি…

সুনামগঞ্জে বজ্রপাতে ছয় কৃষকের মৃত্যু

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সুনামগঞ্জের তিন উপজেলায় ছয় কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকাল ও দুপুরে তাহিরপুর উপজেলা, দোয়ারা বাজার উপজেলা ও ছাতক উপজেলায় পৃথক এই তিনটি ঘটনায় তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, সুনামগঞ্জে এখন বোরো…