নুরের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মো. জিশান মাহমুদ নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রোববার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…

নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে: ফখরুল

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আবারো ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন ব্যবস্থা বিএনপির ওপর চাপিয়ে দিতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা কোনো কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির এই নেতা।…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৬

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এদিন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ ডেঙ্গুরোগী,…

৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ৫ হাজার কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।…

‘পুঁজিবাজারের মতো বন্ড ও ট্রেজারি বিলের লেনদেনে সুযোগ দরকার’

ট্রেজারি বিল ও বন্ডের মার্কেটিং আরও ডিজিটাল করা দরকার। পাশাপাশি পুঁজিবাজারে যেরকম প্রতিদিন কেনাকাটা হয়, সেরকমভাবে বাংলাদেশ ব্যাংকের উচিৎ বন্ড ও ট্রেজারি বিলের লেনদেনের সুযোগ দেওয়া। এতে সবাই আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারতো বলে জানিয়েছেন…

বিদ্যুৎ নিয়ে নেপালের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি বাংলাদেশের

হিমালয়ের দেশ নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে দীর্ঘ মেয়াদি চুক্তি করতে সম্মত হয়েছে বাংলাদেশ। দেশটির এক বিদ্যুৎ কর্মকর্তা জানিয়েছেন, এ চুক্তির মেয়াদ হবে ২৫ বছর। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট রোববার (৯ জুলাই) এ তথ্য…

অবাস্তব দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনই একমাত্র সমাধান। অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না। এছাড়া প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন কোনো সংলাপ হবে না। রোববার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত…

নির্বাচন কমিশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি’র ডিজি

নির্বাচন কমিশনের সার্ভার থেকে কোনো তথ্য ফাঁস হয়নি বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর। তিনি বলেন, নির্বাচন কমিশনের সার্ভার থেকে আমাদের কোনো তথ্য লিক (ফাঁস) হয়নি। তবে ১৭১টি পার্টনারের…

‘এনআইডি’র তথ্য ফাঁসের বিষয়ে সাইবার ইউনিট কাজ শুরু করেছে’

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের বিষয়টি নিয়ে সাইবার ইউনিটগুলো কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৯ জুলাই) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক…

জন্মনিবন্ধন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এ ২৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকেই নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও…