তিস্তার পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে, পানিবন্দী ১০ হাজার মানুষ

উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের পাঁচ উপজেলার ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের…

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কানাডা: খসরু

কানাডা আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর…

মার্কিন প্রতিনিধি দল কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেননি: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রতিনিধি দল কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সফরে আসেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক…

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্যই এ ভিসানীতি: উজরা জেয়া

বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ভিসানীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই হচ্ছে ভিসা পলিসি। সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ…

কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক…

চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন করছে ওয়াসা: প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরে ২৬০ কোটি লিটার পানির চাহিদা থাকলেও ঢাকা ওয়াসা এখন ২৭০ কোটি লিটার পানি উৎপাদন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন ক্ষমতা রয়েছে ঢাকা ওয়াসার। পানির বিল এখন ১০০ শতাংশ আদায়…

দাশেরকান্দি পয়ঃশোধনাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (পয়ঃশোধনাগার) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দাশেরকান্দিতে দৈনিক ৫০…

বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে চার বিভাগে

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত…

টি-টোয়েন্টি খেলতে সিলেটে টাইগাররা

ওয়ানডে সিরিজ হার। এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে আজ (বুধবার) দুপুরে সিলেটে পা রেখেছেন সাকিব-মুশফিকরা। আগামী ১৪ এবং ১৬ জুলাই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে।…

ইউক্রেনে যুদ্ধরত সিনিয়র জেনারেলকে বরখাস্ত করলো রাশিয়া

ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন সিনিয়র রুশ জেনারেলকে হঠাৎ বরখাস্ত করেছে রাশিয়া। তিনি যুদ্ধে রাশিয়ান সেনাদের পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগ এনেছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। এর পর তাকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান। খবর-সিএনএন…