চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি উত্তর উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তার আশেপাশের এলাকায় অবস্থান…

সার্ভারে ত্রুটি, ব্যাংকগুলোর মধ্যে লেনদেন বন্ধ

রিয়েলটাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমস (আরটিজিএস) সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় আন্তঃব্যাংকে লেনদেন সারাদিন বন্ধ ছিলো। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (৩১ জুলাই) এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লেনদেনের সমস্ত আদেশ বাতিল…

বুধবার থেকে মাঠে নামবে ১৪ দল

আগামী বুধবার (২ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। সোমবার (৩১ জুলাই) রাজধানীর ইস্কাটনের বাসভবনে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী…

নেত্রকোনা-৪ আসনে সাজ্জাদুল হাসানকে বিজয়ী ঘোষণা

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকেলে তাকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি…

গেল অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে পরিশোধ বেশি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতির চাপ ও বিনিয়োগে নানা শর্তের কারণে কমে গেছে সঞ্চয়পত্র বিক্রি। ফলে আগের কেনা সঞ্চয়পত্র মেয়াদপূর্তির পর যে হারে ভাঙানো হচ্ছে, সেই হারে নতুন বিনিয়োগ বাড়েনি। যার কারণে সমাপ্ত অর্থবছরের পুরো সময়ে সঞ্চয়পত্র…

একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৬৯৪

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫১ জনের। এছাড়া গত একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৯৪ জন। এর আগে রোববার (৩০ জুলাই) একদিনে দুই হাজার ৭৩১ জন…

বিজয় আমাদের সুনিশ্চিত: মির্জা ফখরুল

চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গুগলি বুঝতে পারেনি, কোনো দিক দিয়ে বল যাচ্ছে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত। সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে…

সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে যাবে না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যতই অত্যাচার করেন না কেন, আন্দোলন চলবে। জনগণ শপথ নিয়েছে, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে যাবে না। সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে তিনি এ কথা বলেন।…

আন্দোলনে কারও মৃত্যু হলে প্রধান আসামি হবেন শেখ হাসিনা: আমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান বলেছেন, ‘চলমান আন্দোলনে কোনো কর্মীর মৃত্যু হলে হত্যা মামলা দায়ের করা হবে। মামলায় প্রধান আসামি করা হবে শেখ হাসিনাকে আর দ্বিতীয় আসামি করা হবে ওবায়দুল কাদেরকে।’ সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর…

ওদের শান্তি সমাবেশে বারুদের গন্ধ আর রক্তের হোলি খেলা: রিজভী

আওয়ামী লীগের তথাকথিত শান্তি সমাবেশ থেকে বারুদের গন্ধ আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে যখন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করছে,…