চিনি কারখানার আগুনের প্রভাব বাজারে পড়বে না: এস আলম

চিনি কারখানার গুদামে অগ্নিকাণ্ডকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা সাময়িক সুবিধা নিতে পারেন। তবে আসন্ন রমজানে বাজারে চিনির সরবরাহে আগুনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল আলম।…

সংসদে অফশোর ব্যাংকিং বিল পাস

দেশে প্রথমবারের মতো অফশোর ব্যাংকিং আইন করছে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ‘অফশোর ব্যাংকিং বিল–২০২৪’ পাসের জন্য জাতীয় সংসদে উত্থাপন করলে তা বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে…

দ্রুত বিচার আইন স্থায়ী করে সংসদে বিল পাস

সময় সময় মেয়াদ বাড়ানোর বদলে স্থায়ী রূপ নিচ্ছে দ্রুত বিচার আইন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রণীত এ আইনটি স্থায়ী করতে মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার-সংশোধন) বিল পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী…

‘খাদ্য, পুষ্টি নিরাপত্তায় সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন’

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘সমন্বিত কৃষি ইউনিট’-এর দশ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে ‘উন্নয়ন অগ্রযাত্রায় কৃষি, কৃষক ও পিকেএসএফ’ শীর্ষক একটি কর্মশালা ও দিনব্যাপী কৃষিপণ্য প্রদর্শন…

২০২৫ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে। এ পরিকল্পনা অনুযায়ী সেভাবেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে আগামী বছর এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করা…

ফেব্রুয়ারিতে পণ্য রপ্তানি বেড়েছে ১২ শতাংশ

বিদায়ী ফেব্রুয়ারিতে ৫১৮ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসের তুলনায় যা ১২ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রপ্তানি হয় ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ডলারের পণ্য। সোমবার (৪ মার্চ) রপ্তানি উন্নয়ন…

খুলনায় আইসিবি’র সভা অনুষ্ঠিত

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)’র আওতাধীন সাবসিডিয়ারি কোম্পানি-আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড-এর খুলনা অঞ্চলের অংশীজনের অংশগ্রহণে…

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

নেপালের কাঠমান্ডুতে চলমান সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে বাংলাদশ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভূটানের বিপক্ষে শুধুই আনুষ্ঠানিকতার। সাফ…

যেখানেই যাই সেখানেই শুনি হাসপাতালে ডাক্তার থাকে না: স্বাস্থ্যমন্ত্রী

সাধারণ মানুষকে সেবার বিনিময়ে চিকিৎসকদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, চিকিৎসকদের নানা রকম সমস্যা ও প্রতিকূলতা যে আছে তা আমি জানি। কিন্তু মানুষকে চিকিৎসা তো দিতে…

পাকিস্তানে তুষারপাতে ৩৫ জনের মৃত্যু

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে তুষারপাত এবং বৃষ্টিতে ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ২২টি শিশু রয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হতাহতদের বেশিরভাগই ভারী বর্ষণ এবং তুষারপাতের কারণে…