শেষ মুহূর্তে হেরে গেলো বাংলাদেশ

প্রথম লেগে বড় ব্যবধানে হারের পর দেশের মাঠে জেগে উঠলেন বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে ড্রয়ের পথেই ছিল দল। কিন্তু ইনজুরি সময়ে এসে সর্বনাশ। ০-১ গোলে হেরে গেল জামাল…

মেট্রোরেল চলাচলের সময় বাড়লো ১ ঘণ্টা

ঈদ কেনাকাটায় বের হওয়া যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বুধবার (২৭ মার্চ) থেকে মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ছাড়বে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর…

বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডারসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পর্যবেক্ষণকারী…

কালোবাজারিরা রেলকে ধ্বংস করতে চায়: রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকীম বলেছেন, কালোবাজারিরা রেলকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায় এবং অন্য কারও সহযোগিতা নিয়ে রেলকে ক্ষতি করতে চায়। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের…

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে

রমজান মাসে ছুটি কার্যকর রাখতে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মঙ্গলবার…

স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র অনেক ইস্যুতে বাংলাদেশের অংশীদার। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি একথা বলেন। বিবৃতিতে ব্লিংকেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে…

ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দেবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ভুটানের রাজা ইনস্টিটিউট পরিদর্শনে আসেন। তাকে এ সময় অভ্যর্থনা…

যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে তা রক্ষা হয়নি: মঈন খান

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, যে উদ্দেশ্যে এবং আদর্শ নিয়ে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তা রক্ষা হয়নি। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদের প্রতি…

দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা দেশবাসীর প্রত্যাশা অনেকাংশেই পূরণ করতে সক্ষম হয়েছি। এটা কোনো অসার বাগাড়ম্বর দাবি নয়। বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বে…

উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে হবে। স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে।…