দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান ও কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার মো. জহুরুল হক কাজে যোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, আমাদের নতুন চেয়ারম্যান এবং নতুন কমিশনার আজ…

আইসিইউতে মওদুদ আহমদ

প্রবীণ রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বুধবার (১০ মার্চ) সকালে বিএনপি…

করোনার টিকা নেবেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পর এবার করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) টিকার প্রথম ডোজ নেবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন,…

সাতক্ষীরা যাবেন নরেন্দ্র মোদি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দেওয়ার জন্য দুই দিনের সফরে আগামী ২৬ মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ, সাতক্ষীরা ও ওরাকান্দিতে দুটি মন্দির…

এসএমই’র বিশেষ ঋণের তথ্য ডিজিটাল ড্যাশবোর্ডে এন্টির নির্দেশ

করোনার মহামারি প্রাদুর্ভাব মোকাবেলার জন্য কুটির, ছোট, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের ‘বিশেষ ঋণ’ সুবিধায় তাৎক্ষণিক ঋণ বিতরণের তথ্য পেতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক…

প্রধানমন্ত্রীর ‘ইন্সপাইরেশনাল লিডারশিপ সম্মাননা’ জাতির জন্য গৌরবের: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনা মহামারি মোকাবেলায় অসাধারণ নেতৃত্বের জন্য তিনজন নারী প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইন্সপাইরেশনাল লিডারশিপ’ সম্মাননা অর্জন করেছেন। যা জাতির জন্য গৌরবের।…

পুলিশ ছাড়া কোনো দেশ কল্পনা করা যায় না: আইজিপি

সভ্য সমাজে পুলিশ ছাড়া কোনো দেশ কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। আমরা…

হাজী সেলিমের স্ত্রীর সাজা বাতিল, তবে সম্পত্তি বাজেয়াপ্ত

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা যাওয়ায় তার বিরুদ্ধে বিচারিক আদালতের দণ্ড বাতিল (অ্যাভেট) করেছেন হাইকোর্ট। তবে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি…

মেয়ের আত্মহত্যার কারণেই চলচ্চিত্র ছাড়েন শাহীন আলম

না ফেরার দেখে চলে গেছেন নায়ক শাহীন আলম। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঞ্চে দিয়ে ক্যারিয়ার শুরু এই অভিনেতা চলচ্চিত্রে যুক্ত হন ১৯৮৬ সালে। নতুন মুখের সন্ধানে প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতায় নাম লিখিয়ে। ১৯৯১…

বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন জালাল উদ্দিন

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-২-এর উপ-মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিন বিশ্বাস মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন। ৩ মার্চ তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রদান পূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে…