পাওয়ারপ্লেতেই ৫৮ রান বাংলাদেশের
দ্বিতীয় বলেই পয়েন্টে ক্যাচ তুলে বসেছিলেন লিটন দাস। সেটা তালুবন্দি করতে পারেননি কেশভ মহারাজ। এরপর আর বাংলাদেশকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাউন্ডারিতে রান বেড়েছে তরতরিয়ে। তাতে পাওয়ারপ্লে শেষেই ৫৮ রান তুলে ফেলেছে তামিম ইকবালের দল।…