বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি রুহুল আমীন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হচ্ছে গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে। ধর্ম প্রতিমন্ত্রীর ফরিদুল হক খান দুলাল ফোন করে মুফতি রুহুল আমীনকে এ খবর জানিয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) মুফতি রুহুল আমীন বলেন,…

‘আমরা মারা যাচ্ছি… আমাদের বাঁচান’

সরকারের ১২টি কর্তৃপক্ষের অধীনের পরিবর্তে একটির তত্ত্বাবধায়কের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।…

দেশে আরও ৭৩ জনের করোনা, নেই মৃত্যু

২৪ ঘণ্টায় সারা দেশে ৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯…

শিক্ষার মান উন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না: শিক্ষামন্ত্রী

শিক্ষার মানের উন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।…

বিএনপির নেতা কে? প্রশ্ন ওবায়দুল কাদেরের

বিএনপি’র নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে? দলটির কাছে এমন প্রশ্নের জবাব চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন। তিনি বলেন, ‘তাদের দলে গণতন্ত্র নেই। তারা আজ নানা ভাগে বিভক্ত।’ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নওগাঁ জেলা আওয়ামী…

দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : কৃষিমন্ত্রী

বিএনপিকে এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, দূরে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন জাতীয় সরকার, রাজাকার-আলবদরের সরকার, বিএনপি-জামায়াতের সরকার বাংলাদেশে এর স্থান হবে…

যুক্তরাষ্ট্রে বাড়ি: এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ির সন্ধান পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ মার্চ) সংস্থাটির সমন্বিত জেলা…

রমজানেও চলবে করোনার টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসেও রাজধানীসহ সারাদেশে করোনার টিকাদান কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, ‘রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক টিকা কার্যক্রম চলবে। যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে,…

সৌদিকে অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। এ আগ্রহ প্রকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবের জন্য জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন। বুধবার (৩০ মার্চ) বিকেলে সৌদি রাষ্ট্রদূত…

ইউক্রেনে যুদ্ধবিরতির সময় এখনও আসেনি: ক্রেমলিন

তুরস্কের ইস্তাম্বুল শহরে রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হলেও ইউক্রেনে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেওয়ার সময় এখন পর্যন্ত আসেনি বলে মনে করে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বুধবার মস্কোতে এক সংবাদ…