মধ্যরাতে ট্রাকচাপায় ইউপি সদস্যসহ নিহত ৩

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকচাপায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, এক মোটরসাইকেলআরোহীসহ তিন জন নিহত হয়েছেন। রোববার দিনগত রাত ১টার দিকে রঘুনাথপুর চেয়ারম্যান রোডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতেরা হলেন- বোচাগঞ্জে উপজেলার ইউপি সদস্য মো. রাকিব হাসান…

হাসপাতালে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক

অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। রোববার (১৫ মে) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের কাস্টমার ম্যানেজার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।…

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে শেখ হাসিনার শুভেচ্ছা

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন প্রেসিডেন্টকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন,…

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ৭ দশমিক ১৮ শতাংশ

এক মাসের ব্যবধানে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ৭ দশমিক ১৮ শতাংশ। লেনদেনের পাশাপাশি কমেছে সক্রিয় গ্রাহক সংখ্যাও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লেনদেন হয়েছে ৬৮ হাজার ৯৯ কোটি ৯৭ লাখ…

অ্যাপলকে হটিয়ে প্রথম প্রান্তিকেই রেকর্ড সৌদি আরামকোর

জ্বালানি তেলের সুবাতাসে সৌদি আরামকোর প্রথম প্রান্তিকে নীট মুনাফা ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। স্টক বেড়েছে ১৫ শতাংশ। রাশিয়ার উপর ইউরোপের নিষেধাজ্ঞা ও তেল-গ্যাস সরবরাহ কঠোর হওয়াতে মুনাফা দ্বিগুণের বেশি হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের জাতীয় তেল…

আমাকে মেরে ফেলার পরিকল্পনা হয়েছে: ইমরান খান

"আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে" জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শনিবার (১৪ মে) শিয়ালকোটে এক জনসমাবেশে দেওয়া ভাষণে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার…

পি কে হালদারকে বাংলাদেশে হস্তান্তর করা হবে: ইডি

এনআরবি গ্লোবাল ব্যাংকের চাঞ্চল্যকর হাজার কোটি টাকা লোপাট মামলার মূল অভিযুক্ত ও পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) বাংলাদেশে হস্তান্তর করা হবে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের…

সোমবার থেকে ১১০ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

ন্যায্যমূল্যে খোলাবাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার থেকে। এ কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত। ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিয়ে সারাদেশে চলমান তোলপাড়ের মধ্যে প্রথম দিন থেকেই ১১০…

বিএনপির পায়ের নিচে মাটি নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমি দৃঢ় বিশ্বাস করি, বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা কোনদিন এত সহজে ক্ষমতায় আসতে পারবে না। এ দেশের মানুষ ভালো মন্দ সবই বুঝে। তাদের আন্দোলন হয় না কেন, কারণ জনগণের…

আসামির দায়ের কোপে পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসামির দায়ের কোপে এক পুলিশ কনস্টেবলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হয়েছেন। তবে পালিয়ে গেছেন আসামি কবির আহম্মদ। রোববার (১৫ মে) সকাল দশটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর…