খুলনা দুদক কার্যালয়ে আগুন, পুড়ে গেছে ফাইলপত্র

খুলনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে আগুন লেগে পুড়ে গেছে বেশ কিছু ফাইলপত্র। আজ (২ মে) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র বিনষ্ট হয়েছে। ৫টায় অফিস ছুটি হওয়ায়…

সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাওয়া যাবে মোবাইল ফোনে

ডিজিটাল পদ্ধতিতে ক্ষুদ্র ঋণ দিতে ১০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। আর গ্রাহকরা ব্যাংকগুলো থেকে এই তহবিলের আওতায় সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। গ্রাহকদের ঋণের আকার হবে…

আবার বেড়েছে ডলারের দাম

আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৬ দিনের ব্যবধানে আবার বেড়েছে ডলারের দাম। এবার একবারেই বাড়ানো হয়েছে ৯০ পয়সা। ফলে ডলারের দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। বাংলাদেশ ব্যাংক সুত্রে এই তথ্য পাওয়া গেছে। ডলারের দাম…

সব প্রটোকল বজায় রেখে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

উভয় পক্ষই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ, নিয়মিত, সস্তা ও সুশৃঙ্খল কর্মসংস্থান নিশ্চিত করার উপায় তৈরি করতে সক্ষম হবে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ…

নেইমারের জোড়া গোলে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

ব্রাজিলের সামনে আশা জাগিয়েও প্রতিরোধ গড়তে পারল না দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল। পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার। একটি করে গোল পেয়েছেন রিচার্লিসন, ফিলিপ…

চলতি মাস থেকেই বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া

বাংলাদেশি কর্মীরা জুন মাস থেকেই মালয়েশিয়ায় যেতে পারবেন। সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা (১৫০০ রিংগিত) বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ার…

আইএফআইসি ব্যাংকের উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নসহ এসএমইর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (২ জুন) আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ…

ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক পর্যটন মেলা

প্রায় দুই বছর পর আবারও শুরু হয়েছে ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’। বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিন দিনব্যাপী এ মেলা চলবে…

ভেজাল ওষুধে মৃত্যু: ১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ করে টাকা দেওয়ার নির্দেশ

ভেজাল প্যারাসিটামল সেবনে শিশুমৃত্যুর ঘটনায় মোট ১০৪ শিশুর প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঔষধ প্রশাসন অধিদপ্তরকে এ নির্দেশ দেওয়া হয়েছে। ১০৪ শিশু মৃত্যুর জন্য দায়ী সংশ্লিষ্ট ব্যক্তি, কোম্পানির…

দাম কমল এলপিজির

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়ে ১ হাজার ২৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।…