রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রায়…

৫ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ মোট ছয়টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন…

মোজতবা খামেনি সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা…

ড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছে। বুধবার বাংল‌া‌দেশ দূতাবাস, কু‌য়েত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম…

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক…

আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে সমর্থন দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে সরকার। বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো…

মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমান বরখাস্ত

রাজধানীর মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় মায়ের প্রতি অবহেলার কারণে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা…

রপ্তানি আয় কমেছে ৭ শতাংশ

তৈরি পোশাকের চালান কমে যাওয়ায় গত মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয় কমেছে। গত বছরের একই মাসের তুলনায় এ সময় রপ্তানি সাত শতাংশ কমে দাঁড়ায় চার দশমিক ৪০ বিলিয়ন ডলারে। বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ…

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

টানা তৃতীয়বার সাফের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা, এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয় সূচক গোলটি করেন বদলি নামা মোসাম্মাৎ সাগরিকা। বুধবার (৩ জুন) ভারতের গোয়ায় নারী সাফ…

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৭৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪…