প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। একইসঙ্গে চুরি হওয়া তামার তার উদ্ধার করা…

কম ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়বে না

সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানোর পর কমানো হলো লাইফলাইন (০-৫০/০-৭৫ ইউনিট) গ্রাহকদের বিদ্যুতের দাম। ফলে পূর্বের দামেই এখন বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এ স্ল্যাবের গ্রাহকরা। বৃহস্পতিবার (৪ জুন) নতুন এ মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি…

হাম ও উপসর্গে মৃত্যু আরও ৪

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ২০৫ জনের শরীরে হাম ও এর তীব্র উপসর্গ শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত ও সর্বশেষ বুলেটিন বা প্রতিবেদনে এই…

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে…

ডেঙ্গুর চরম ঝুঁকিতে ডিএসসিসির ২৭টি ওয়ার্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ‘চরম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া, ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই নির্ধারিত সূচকের চেয়ে অতিরিক্ত এডিস…

ঢাকায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বুলেটিনে এই তথ্য জানানো…

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত

হজ ফেরত যাত্রীদের লাগেজ চুরির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, তদন্তে ঢাকা বিমানবন্দরে কোনো ধরনের চুরি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ…

ঈদুল আজহার সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১

ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে (২১ মে থেকে ২ জুন) দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত ও ৮৩৭ জন আহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২২ জন। ঈদযাত্রা শেষে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয়…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রায়…

৫ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ মোট ছয়টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন…