হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮৩। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার…

চীনের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । স্থানীয় সময় আজ বিকেল ৫টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা করেন তিনি। এ…

দেশে ফিরেছেন ৬৩৪৪০ হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি। মোট ১৬৪টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন…

সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির

আওয়ামী লীগের আমলের গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৩ জুন) বিকালে এ কর্মসূচি পালন করতে দলের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) দলের…

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও চেয়ারম্যান নিয়োগে সার্চ কমিটি গঠিত হয়েছে। সোমবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে। সদস্য হিসেবে রয়েছেন…

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া

বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা জোরদারের মাধ্যমে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। পাশাপাশি আরসিইপিতে (রিজিওনাল কমপ্রিহেনসিভ…

চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র মুচলেকা দিয়ে ছাড়া পেলেন

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।…

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। সোমবারে (২২ জুন) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বদিউজ্জামান তপাদার বলেন, গত ২ জুন বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র দিয়েছি। কিন্তু পদত্যাগপত্র এখনও গ্রহণ করা…

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার…

সাইবার সেফটি আইনের ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

সাইবার যৌন হয়রানি, অনলাইন লিঙ্গভিত্তিক সহিংসতা, স্টকিং, ভুয়া পরিচয় ব্যবহার (ইমপারসোনেশন) এবং প্রযুক্তিনির্ভর নারীবিদ্বেষী অপরাধসংক্রান্ত বিচারাধীন মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে খারিজের বিধান দেওয়া সাইবার সেফটি আইন, ২০২৬ এর ৫০(৫) ধারার সাংবিধানিক…