এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। শিক্ষা…

আজই ইরানের সঙ্গে চুক্তি সই হতে পারে: ট্রাম্প

আজই পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চুক্তি সইয়ের কথা বলেন। এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারেও তিনি একই…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ ব্যতীত অন্যান্য দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে। সোমবার সংসদে ঢাকা-১৮ আসনের…

জামায়াত জোট থেকে নারী আসনে এমপি হচ্ছেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের…

যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়: ইরানের রাষ্ট্রপতি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়। হুমকির মুখে দৃঢ় থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে প্রতিটি যুক্তিসঙ্গত ও কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত। সোমবার দেশটির মিনিস্ট্রি অব জাস্টিস বা আইন মন্ত্রণালয়…

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে করা রিট শুনানি পেছাল

সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা নিয়ে করা রিট আবেদনের শুনানি পিছিয়েছে। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায়, রাষ্ট্রের পক্ষ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল…

দেশের মানুষ তাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে। তাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে, যা এক যুগের বেশি সময় ধরে কেড়ে নেওয়া হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ…

বড় জয়ে সমতায় ফিরল বাংলাদেশ

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রথমে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে মর্যাদা ফিরে পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলে নিয়েছে নাহিদরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে…

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সংসদে নোয়াখালী-৬ আসনের এনসিপি দলীয় সদস্য আবদুল হান্নান মাসউদের বিশেষ অধিকার প্রশ্নে আনীত এক নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। হান্নান মাসউদ…

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু এবং হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৩ শিশুর। সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য…